লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ২১:৩৩| আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২১:৩৬
অ- অ+

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেলেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

সোমবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ২১ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মইনুল কবির নরেন দাসের স্থলাভিষিক্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবিরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

মইনুল কবির নবম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন।

শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন।

এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা