করোনার জন্য বিয়ে করতে পারছেন না শাহরিন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৩:৩৬
অ- অ+

মহামারী করোনা এসে বিশ্বের কত ক্ষতিই না করেছে। কয়েক মাস ধরে থমকে আছে প্রায় সবকিছু। তেমনই আটকে আছে দেশ-বিদেশের বহু তারকার বিয়ের অনুষ্ঠানও। তাদেরই একজন বাংলাদেশের শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একটি মাত্র সিনেমার এই নায়িকা জানালেন, করোনার কারণে বলিউড-টলিউডের অনেক তারকার মতো তিনিও বিয়ে করতে পারছেন না।

ওই সাক্ষাৎকারে ফারিয়া শাহরিনকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি বিয়ে করবেন। জবাবে অভিনেত্রী বলেন, ‘বিয়ে তো আমি করতেই চাই। কিন্তু করোনার কারণে করতে পারছি না। কারণ এই পরিস্থিতির মধ্যে তো বিয়ের কোনো ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। আর অনুষ্ঠান ছাড়া বিয়ে তো পানসে মনে হবে। তাই করোনা না গেলে বিয়ে করা সম্ভব নয়।’

কিন্তু কাকে বিয়ে করবেন অভিনেত্রী? এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ফারিয়া শাহরিন। তবে এটা স্বীকার করেন যে, তার একজন বয়ফ্রেন্ড রয়েছে। তারা একে-অপরকে খুব ভালোবাসেন। দুজন দুজনের প্রতি বিশ্বস্ত। তবে বয়ফ্রেন্ডের নাম বলেননি। শাহরিনের কথায়, ‘আমার বয়ফ্রেন্ড আমাকে খুব বিশ্বাস করে। আমিও তার বিশ্বাসের অমর্যাদা করি না। করোনা কেটে গেলেই আমাদের নিশ্চিত বিয়ে।’

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর শোবিজে ঢুকে পড়েন ফারিয়া শাহরিন। প্রথমে বিজ্ঞাপনে এবং পরে নাটকে অভিনয় শুরু করেন। তাকে দেখা গেছে ‘আকাশ কত দূরে’ নামের একটি সিনেমায়ও। কিন্তু কোথাও সেভাবে নিয়মিত হননি। মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরে আবার তিনি অভিনয়ে যোগ দিয়েছেন।

ঢাকাটাইমস/০৬আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
মুন্সীগঞ্জের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১,৭০২ জন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম