সুশান্তের সবই ছিল রিয়ার নিয়ন্ত্রণে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ০০:০২
অ- অ+

সুশান্তকে কাছ থেকে দেখা মানুষদের একের পর এক বয়ানে তার মৃত্যুর তদন্তে নতুন মোড় নিচ্ছে। অ্যাম্বুলেন্স চালকের পর এবার সামনে এল সুশান্তের সাবেক গাড়ি চালক ধীরেনের বয়ান। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, সুশান্তকে নানারকম ভাবে উস্কানি দিতেন তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী।

ধীরেন বলেন, ‘একবার দেখেছি সুশান্ত স্যার বেশ অসুস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছেন, অথচ রিয়া ম্যাডাম পাশের ঘরেই পার্টি করছেন।’

রিয়া-সুশান্তকে খুব কাছ থেকে দেখার সুবাদে তিনি জানান, সব সময়ই নিজের মতামত সুশান্তের ওপর চাপিয়ে দিতেন রিয়া। নিজের ইচ্ছামতো কর্মী নিয়োগ করতেন। সুশান্তের নিয়োগ করা কর্মীদের সমানে ছাঁটাই করতেন। এসব নিয়ে সুশান্ত কিছু বলতে গেলে শুনতেন না রিয়া। মাঝে মাঝে এসব বিষয়ে ঝগড়াও হতো তাদের মধ্যে।

ধীরেন এও বলেন, সুশান্তকে সব সময় তার পরিবারের থেকে দূরে রাখার চেষ্টা করতেন রিয়া। অভিনেতার টাকাপয়সাও নিজের ইচ্ছা মতো খরচ করতেন তিনি। সুশান্তের যাবতীয় সিদ্ধান্ত তার হয়ে রিয়াই নিতেন। একদিন এসব নিয়ে ঝগড়া করে রেগে গিয়ে একটি পার্টির মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন সুশান্ত।

ঢাকাটাইমস/১৫আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিয়োগ পরীক্ষা ঘিরে সর্বোচ্চ সতর্কতা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত