নিরাপত্তা পরিষদে প্রস্তাব নাকচ হবে জানতাম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ১২:৩৬| আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৩:৪৪
অ- অ+

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা পরিষদ। এর একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি জানতাম যে, নিরাপত্তা পরিষদে প্রস্তাব নাকচ হবে। শনিবার সংবাদ সম্মেলনে এমনটি বলেন ট্রাম্প। খবর সিএনএনের।

এসময় ইরানকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আপনারা দেখবেন কী ব্যবস্থা নেয়া হচ্ছে। ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু ইস্যুতে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প।

শুক্রবার নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে তোলা মার্কিন প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনে মাত্র একটি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পক্ষে-বিপক্ষে দুটি করে ভোট পড়ে।

ঢাকা টাইমস/১৬আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা