সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে প্রবাসীকল্যাণমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১১:৫৯
অ- অ+

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি।

শনিবার পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রাহাত খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও কথাশিল্পী। সাংবাদিকতার পাশাপাশি বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনেও তিনি অবদান রেখে গেছেন। সৃষ্টিশীল প্রতিভা ও ক্ষুরধার লেখনীর জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ইমরান আহমদ মরহুম রাহাত খানের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কথাসাহিত্যিক রাহাত খান। তিনি ডায়বেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত কমিটির নামে কার্যক্রম: কারা বৈধ, কারা নয়? স্পষ্ট করল পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটি
শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে ফেসবুক পোস্ট, ভাটারা থানার পরিদর্শককে নিয়ে আলোচনা
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা