‘সারা’র পোশাকে ৫০% মূল্যছাড়

সারা লাইফস্টাইল লিমিটেড এবার তাদের পোশাকের ২ শতাধিক ডিজাইনের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। বিগ ফ্যাট সেলের আওতায় এই মূল্যছাড় ২১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।
সারা লাইফস্টাইল এর সকল আউটলেট ছাড়াও সারা’র নিজস্ব অনলাইন এবং সোশ্যাল মিডিয়া থেকেও কেনা যাবে এই মূল্যছাড়ের পোশাক। দুই শতাধিক ডিজাইনের উপর এই মূল্যছাড় ক্রেতাদের আরও আকৃষ্ট করবে।
সারা লাইফস্টাইল লিমিটেডের এজিএম (অপারেশন্স) প্রিয়ম আমিন জানান, সকল বয়সীদের জন্যই বিভিন্ন ডিজাইনের পোশাক আমরা এই ডিসকাউন্টের আওতায় নিয়ে এসেছি। বরাবরের মতই আমরা ভেবেছি কাস্টমারের সুবিধার কথা। এই প্রথমবারের মতো ‘সারা’ থেকে ডিসকাউন্ট এর আয়োজন করা হয়েছে।
ঢাকার মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা এবং বারিধারায় সারার নিজস্ব আউটলেট রয়েছে। এছাড়াও, ‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ ( www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি নেয়া যাবে।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































