গেমস দেখানোর প্রলোভনে শিশু ‘ধর্ষণ’, কিশোর আটক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ১২:৩৬| আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১২:৫৩
অ- অ+

নড়াইলে ফোনে গেমস দেখানোর প্রলোভন দেখিয়ে চার বছরেরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বেলা ১১টার দিকে নড়াইল পৌরসভার রায়পুর-উজিরপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত উজিরপুর গ্রামের কিশোর অপু বিশ্বাসকে (১৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী অপু মোবাইল ফোনে গেমস ও ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। এরপর রবিবার সন্ধ্যায় শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনার যথাযথ বিচারের দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।

এ বিষয়ে পুলিশ সুপার জসিম উদ্দিন (বার) বলেন, ওই শিশুটিকে রবিবার রাত ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে খেলার মাঠ ও পার্ক উদ্বোধন, দখলমুক্ত করার কথা জানালেন ডিএনসিসি প্রশাসক
ক্যান্টনমেন্টে হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর