‌আইপিএলে ভারতীয় হেড কোচ একজন, হতাশ কুম্বলে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪
অ- অ+

আইপিএল শুরুর আগেই কটাক্ষ করে বসলেন অনিল কুম্বলে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক হেড কোচের মতে, টুর্নামেন্টটি ভারতের। অথচ আট দলের এই লড়াইয়ে কেবল একটি দলেরই হেড কোচ ভারতীয়!‌ বাকি সব দলের কোচ বিদেশি। আর এই বিষয়টিই হতাশ করেছে অনিল কুম্বলেকে। তবে তিনি আশাবাদী আগামী দিনে ভারতীয় কোচরাও সামনের সারিতে আসবেন।

আইপিএলে একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের কোচই একজন ভারতীয়। আর সেটা অনিল কুম্বলে। কিন্তু অন্য দলগুলো কেন বিদেশি কোচ নির্বাচন করেছে?‌ দুবাইয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কুম্বলে বলেছেন, ‘দেখুন আমি এই প্রশ্নের উত্তর তো দিতে পারব না। তবে এটা বলতে পারি, এই বিষয়টি থেকে কখনোই এটা বলা যাবে না ভারতীয় কোচেদের কোনও আইপিএল দলের কোচ হওয়ার সামর্থ্য নেই। হ্যাঁ, বিষয়টি কিছুটা মজারই। টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অথচ আট দলের মধ্যে মাত্র একটির কোচ ভারতীয়। তবে আমার আশা, আগামী দিনে আরও ভারতীয় কোচেদের আইপিএলে কোচিং করাতে দেখা যেতে পারে।’‌

আইপিএলকে জয়কে পাখির চোখ করছেন কুম্বলে। বলেছেন, ‘‌আমাদের দল হয়ে উঠতে হবে। সব ক্রিকেটারের সঙ্গেই কথা বলেছি। ক্রিস গেইলের মতো ক্রিকেটারকে চাইছি আরও বড় ভূমিকায়। ব্যাটসম্যান গেইলের নেতৃত্বও দেখার মতো। সেটাই তরুণদের মধ্যে ছড়িয়ে দিক গেইল।’‌

অধিনায়ক লোকেশ রাহুলের প্রশংসায় পঞ্চমুখ কুম্বলে বলেছেন, ‘‌রাহুলকে অনেক কম বয়স থেকেই দেখছি। এর আগে রাজ্য স্তরে জুনিয়র দলের ক্যাপ্টেন্সি করেছে। এই প্রথম মেগা টুর্নামেন্টে অধিনায়কত্ব করবে। দুবছর এই দলের সঙ্গে রয়েছে। ছন্দে রয়েছে। এবার নতুন চ্যালেঞ্জ রাহুলের সামনে। এটুকু বলতে পারি আগামী ১০ বছরে অনেক উন্নতি করবে ও। তাছাড়া দলে গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার থাকায় রাহুলের সুবিধা হবে। ডেথ ওভারে আছে শেলডন কটরেল। তাই রাহুলের নেতৃত্বে পাঞ্জাব আইপিএল জিততেই পারে।’‌

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা