ফেইসবুকে নারী উত্ত্যক্তকারী যশোরে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:২০
অ- অ+

ফেইসবুকে ছদ্মবেশ ধারন করে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুলাল খাঁ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হয়রানির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও গ্রামীণ ফোন কোম্পানির ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

দুলাল খাঁ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের আলেপ খাঁর ছেলে।

পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই রেজোয়ানের নেতৃত্বে একটি চৌকস দল বুধবার দুপুর ১২টার পর তাকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ জেলায় দুলালের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোর কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী এসএম রুহিনুল ইসলামের স্ত্রী আটক প্রতারক দুলাল খাঁ কর্তৃক প্রতারিত হয়ে পুলিশ সুপার পিবিআই যশোরের কার্যালয়ে অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে কোতয়ালি মডেল থানায় মামলা রেকর্ড করা হয়।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম
মাদারীপুরে পানিতে পড়ে যমজ ২ বোনের মৃত্যু
মাটির নিচে মিলল নিখোঁজ কলেজছাত্রের বস্তবন্দি মরদেহ 
হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা