অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৯
অ- অ+

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

রবিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রয়াণ আমাদের শোকে আচ্ছাদিত করেছে। আইনাজ্ঞনের পথিকৃত মাহবুবে আলমের মৃত্যতে আমরা গভীর শোকাহত।

উপাচার্য বলেন, তিনি একজন সজ্জন ব্যক্তি ও জাতীয় বিশ্ববিদ্যালয় অকৃত্রিম বন্ধু ছিলেন। সৎ এবং নির্লোভ মানুষ হিসেবে সারাজীবন তাকে আমরা মনে রাখব। আইন পেশায় তার বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনি সেবা প্রদান করেছেন। তার চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়।

শোকবার্তায় উপাচার্য মরহুম মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি আজিজের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড
রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন