উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এইচএসসি ফরম পূরণে মডেল টেষ্ট-এর নামে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ১৩:০৩
অ- অ+

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। মডেল টেষ্ট-এর নামে ৩০০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সরকারি নির্ধারিত ফি ছাড়াও ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফরম ফিলাপ ফি নিচ্ছে। অনেক পরিবার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে বাধ্য হয়ে ধার করে এই অতিরিক্ত ফি জমা দিচ্ছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগের ফি নির্ধারণ করেছে ৩,১৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় বিভাগের জন্য ২,৭৭৫ টাকা। তবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বাস্তবে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বিজ্ঞান বিভাগে ৩০০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫০০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

২০২৬ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০ জন। মডেল টেষ্ট-এর নামে ৩০০০ টাকা করে চাঁদা দাবি করে মোট ১২ লাখ টাকা শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। এতে করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সুনাম নষ্ট হয়েছে।

শিক্ষক ও কলেজ প্রশাসনের যুক্তি অনুযায়ী, অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে নির্বাচনী পরীক্ষা, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য খাতে। তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি নেওয়া সম্পূর্ণ অবৈধ।

ভুক্তভোগী শিক্ষার্থীরা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চাইতে পারেন। এছাড়া বোর্ডও অনলাইনে ফরম পূরণের সময় নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে।

এক অভিভাবক জানিয়েছেন, “সরকার নির্ধারিত ফি জোগাড় করতেও হিমশিম খাচ্ছি, সেখানে অতিরিক্ত ফি আদায় করা আরও কষ্টকর।” শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু ফরম পূরণের নিশ্চয়তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি