বগুড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২১:০৫
অ- অ+

বগুড়ায় তানিয়া আফরোজ তৃষ্ণা (২৩) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার বিকাল ৫টায় শহরের মালগ্রামের ওই ছাত্রীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে এটি আত্মহত্যা।

নিহত তানিয়া বগুড়ার সরকারি আজিজুল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তানিয়া প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে তার নিজের ঘরে যায়। এরপর বিকালের দিকে তার বাড়ির লোকজন তার খোঁজ করে তাকে গিয়ে ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। সেখানে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এটা এখনও জানা যায়নি। তার পরিবারও কিছু বলতে পারছে না। তৃষ্ণার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রথমবার চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন
আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু