কক্সবাজারে হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ১৮:২৭
অ- অ+

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ থেকে এক পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে হোটেলে একইসঙ্গে ওঠা নিহতের স্বামী অর্ণব মেখ পলাতক আছেন।

হোটেলের রেজিস্টার অনুযায়ী নিহতের নাম সাথী আক্তার (১৯)। পিতা- খাইরুল ইসলাম পলাশ। জেলা- বরগুনা। আর তার পলাতক স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।

হোটেলের দেওয়া তথ্য অনুযায়ী, ওই তরুণী তার স্বামীসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। কোর্টের এফিডেভিট সূত্রে গত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়।

হোটেলের পরিচালক হাসান মুরাদ আনাচ জানান, তারা ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় নি। ময়নাতদন্তরে জন্য লাশটি কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, মামলা ৪২
সৌদি বিমানবন্দরে হামলার পর মার্কিন কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ
From the Partition of Bengal to Independent Bangladesh
খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফর, এপিএসকে অব্যাহতি