মির্জাপুরে টিলা কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৯:৫৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ধানচালায় পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

অভিযানে মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, পাথরঘাটা গ্রামের মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পাহাড়ের টিলা কেটে মাটির ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকার ধানচালা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। পরে শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন বলেন, পাহাড় রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার
হাসপাতালে ভর্তির একদিনের মাথায় রাফসানের মৃত্যু, বিল ২ লাখ ৭৬ হাজার টাকা
শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
মানবতাবিরোধী অপরাধে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড পেলেন যে ২২ জন