কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ নারী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২৩
অ- অ+

মৌলভীবাজারে কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মজুদ ১৯১ বোতল বিভিন্ন জাতের ভারতীয় মদসহ পুলিশি অভিযানে নার্গিস আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার মদের মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা। আটক নারী উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামের মাদক ব্যবসায়ী শাহীন আলমের স্ত্রী। শুক্রবার সকালে গোপন সংবাদে ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ধলাইপার গ্রামের শাহীন আলম ও তার স্ত্রী নার্গিস আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিপুল পরিমাণ মদ বিক্রির জন্য রাখা হয়েছে- এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী শাহীন আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে শাহীন আলম পালিয়ে গেলেও স্ত্রী নার্গিস আক্তারকে ঘর থেকে আটক করা হয়। ঘরে বিপুলসংখ্যক ভারতীয় মদের বোতল দেখে বিস্মিত পুলিশ। এ সময় ছয় ধরনের ১৯১টি ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, নারীকে মদসহ আটক করা হয়। তার স্বামী পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4