নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষককে গলাকেটে হত্যা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ০০:২৭
অ- অ+

নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক অরুণ কুমার রায়কে (৭২) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী।

খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে স্বামীকে ডাকাডাকি করে না পেয়ে ঘরে ঢুকে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান স্ত্রী নিভা রাণীসহ পরিবারের সদস্যরা।

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নিভা রাণী পাঠক জানান, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পর থেকে তার স্বামী গ্রামের বাড়ি বেনাহাটিতে একাই থাকতেন। চাকরির সুবাদে তিনি খুলনায় থাকেন। তবে দুর্গাপূজা উপলক্ষে সন্ধ্যায় ছেলে, বউমাসহ (ছেলের স্ত্রী) গ্রামের বাড়িতে আসেন তিনি। বাড়িতে এসে স্বামীকে অনেক ডাকাডাকির পরও ঘর থেকে কোনো সাড়া না পেয়ে ছাদ দিয়ে ভেতরে ঢোকেন নিভা রাণীর ছেলে। ঘরে গিয়ে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি।

নিভা রাণী পাঠক বলেন, ঘরে প্রবেশের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। দুর্বৃত্তরা কীভাবে ঘরে প্রবেশ করেছে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে ছাদ দিয়ে ঘরে প্রবেশের জায়গা খোলা ছিল। এছাড়া ঘরের পেছনের একটি প্রবেশপথও খোলা দেখা গেছে। ঘর থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা, তা দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনার বাটিয়াঘাটা ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালের নভেম্বরে অবসরে যান অরুণ রায়। স্ত্রী নিভা রাণী পাঠকের চাকুরিও শেষ পর্যায়ে। ছেলে প্রকৌশলী এবং মেয়ে চিকিৎসক।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, কখন কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অবস্থায় ঘর থেকে তেমন কিছু খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন
নতুন রাষ্ট্রপতির সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সারজিস আলম
বঙ্গভবন এলাকায় কাল ৬ ঘণ্টা যান চলাচলে ডাইভারশন
দেশের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা