ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২০, ১১:১০| আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:৫২
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সাতক্ষীরার তালার এক যুবক। তার নাম রিয়াদ হোসেন বাবু।

২৫ বছর বয়সী রিয়াদ তালা উপজেলার হরিসচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের ছেলে।

বিষপানের কয়েক মিনিট আগে রিয়াদ হোসেন তার ‘ত্যাড়া মুন্সী বাবু’ নামে ফেসবুক আইডিতে পারিবারিক আবেগঘন এবং রাজনৈতিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে পারিবারিক নানা অশান্তির কথা তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী হিসেবেও দাবি করেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে রিয়াদ মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

বিষপানের আগে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন রিয়াদ। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘নিজের কাছেই অবাক লাগছে। আজ এক সপ্তাহ হলো...বিষের বোতলটা আমার বালিশের নিচে পড়ে আছে স্পষ্ট দেখতে পারছি। সবাই নির্বাক হয়ে গেছে। ছোট ভাইটা পাগল প্রায়। জানি ছোট বোনটা খুব কাঁদছে। অনেক বড় ভুল করে ফেলেছি হয়তো! এমনটা তো হবার কথা ছিল না। জানেন? সেদিন খুব কেঁদেছিলাম আমি। যেদিন আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন সোহাগ দাদা। আমার বাঁচার শেষ আশাটুকু ছিলেন ওনি। অঝোরে কেঁদেছি সারা রাত এই কদিন। প্রতি রাতে বালিশ ভিজিয়েছি চোখের জলে। একটি বারও খোঁজ নাওনি কেমন ছিলাম আমি। আর, দোস্ত তোদের অনেক ধন্যবাদ। ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছিস। তবে কি জানিস? বাস্তবে এতটা সময় তোরা যদি দিতি...তাহলে, না থাক কিছু না, জানি তোমরা খুব কাঁদছো। জানি খুব ভালবাসতে আমাকে। হয়তো ঘৃণাও করতে অনেকে। যদি আর একটু খোঁজ করতে, আমার সমস্যাগুলো শুনতে...যদি আমার দিকে আর একটু খেয়াল রাখতে...যদি সবকিছু নির্ভয়ে বলতে পারতাম তোমাদের...তাহলে আজ হয়তো...ছোট বোন, কাঁদিস না লক্ষীটি। হয়তো সব থেকে বড় অন্যায়টা তোর সাথে হলো! মাফ করে দিস তোর এই অপরাধী ভাইটিকে। জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। ভাল থাকুক ভালবাসার মানুষগুলো। দূর থেকে না হয় দেখলাম সবার হাসি মাখা মুখ। ভাল থেকো সবাই, হয়তো ফেরার ইচ্ছা থাকলেও চাইলে পারবো না। ক্ষমা করে দিয়ো তোমাদের সন্তানকে। এখানে খুব কষ্ট হচ্ছে আমার। সবাইকে ছেড়ে থাকাটা অনেক অনেক বেশি কষ্টের। অনেক বেশি ভুল করে ফেলেছি। ইশশ যদি আর একটু সময় পেতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। ভাল থেকো সবাই। দূর থেকে দেখবো সবাইকে। ভালো থাকুক ভালবাসার মানুষগুলো।’

স্ট্যাটাসে রিয়াদ আরও লিখেছেন, ‘ক্ষমা করে দেবেন এই বাজে ছেলেটাকে। আমি নাকি খারাপ, হুম মানলাম বাট হয়তো এমন কাউকে পাবেন না যে প্রমাণ করতে পারবে আমি খারাপ। কারণ আমি আজ অবদি এমন কোনো কাজ করিনি যে প্রমাণ করতে পারবেন। ছোটো বেলা থেকে আমার রক্তে মিশে আছে রাজনীতি। আমি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী। তার দেখানো পথেই চলে আসছি আজ অবদি। চাকরি বা বিয়ে কোনোটাই করিনি ছাত্রলীগ করবো বলে। বাট আজ দলও টাকার কাছে জিম্মি। আমার জীবনে আর কি বাকি আছে, হয়তো বেঁচে থাকতাম দুমুঠো ভাতের জন্যে। কিন্তু যখন অসহায় মানুষগুলো কাঁদে আমি তাদের কান্না সহ্য করতে পারি না। আমার নেতা বঙ্গবন্ধুও পারেনি। তাই তো সে নিজের জীবন দিছে তবুও হার মানেনি, লড়াই করে গেছে অন্যায় এর বিপক্ষে সারাজীবন। আমিও অন্যায়কে প্রশ্রয় দিতে পারিনি তাই আমি খারাপ। আমার জীবনে আজ অবদি যতো খারাপ সময় তার সব কিছু এই রাজনীতির জন্যে। ভবিষ্যতের কথা ভাবিনি কখনো, আজ জীবনের এই শেষ সময় ক্যানো জানি মনে হচ্ছে এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিলো। হারিয়েছি সব, ঘর, পরিবার, ভালোবাসার মানুষ, কাছের মানুষ সব সব কিছু হারিয়েছি এই রাজনীতির জন্যে। তাই চলে গেলাম এই নিষ্ঠুর স্বার্থের পৃথিবী থেকে ক্ষমা করে দিবেন আমাকে।’

নিহতের চাচা শেখ মেজবর জানান, কি কারণে সে আত্মহত্যা করছে তা আমার জানা নেই।

জানতে চাইলে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, উপজেলা কমিটি মাত্র দুই সদস্যের। সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা কমিটি সেভাবেই আছে। আমরা সম্প্রতি কোন কমিটিও দেইনি, সে কারণে টাকা লেনদেনের কোনো প্রশ্নই আসে না। সে উপজেলা ছাত্রলীগের আগের কমিটিতে ছিলো কিন্তু কোন পদে ছিলো সেটা বলতে পারবো না। আমার কমিটি আসার পর তাকে ছাত্রলীগে সক্রিয় দেখা যায়নি। তবে সে কেন এ ধরনের স্ট্যাটাস দিলো বিষয়টি বুঝতে পারছি না।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, বিষয়টি আমি শুনেছি, আমরা ধারণা করছি সে পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যা করেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4