চাকরির কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৯:০০
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার আফড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার পদে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ও চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম হাসান ও প্রিন্সিপাল এমদাদুল ইসলামের বিরুদ্ধে। গত শনিবার রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বরাবার অভিযোগ দিয়েছেন জেলার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের চাকরি প্রার্থী শরিফুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত জুন মাসে অফিস সহকারী কাম-কম্পিউটার পদে আবেদন করেন শরিফুল ইসলাম। ওই প্রতিষ্ঠানে চাকরির কথা বলে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রিন্সিপাল শরিফুলের সাথে যোগাযোগের মাধ্যমে নয় লাখ টাকা দাবি করেন। আলোচনা সাপেক্ষে সাত লাখ টাকা দিতে রাজি হয় চাকরি প্রার্থী শরিফুল। পরে সভাপতির নিজস্ব একাউন্টে ২ লাখ টাকা জমা দেন তিনি। পরবর্তীতে দুজন সাক্ষীর মাধ্যমে আরো ৩ লাখ টাকা প্রদান করেন তিনি। পরবর্তীতে জানা যায় সভাপতি ও প্রিন্সিপাল অন্য প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার সরেজমিনে তদন্ত করেছেন।

তদন্ত প্রতিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে টাকা নেয়ার সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল এমদাদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। সভাপতির বিরুদ্ধে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪ ডিসেম্বর ওই পদে পরীক্ষা হবে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে।

অভিযুক্ত সভাপতি তানভীরুল ইসলাম হাসান বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যবসার কারণে তার সাথে আমার অর্থনৈতিক লেনদেন হয়েছে। চাকরির কথা বলে টানা নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল এমদাদুল ইসলাম বলেন, টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা