ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৯:৫১
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুবর্ণা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

সুবর্ণা ওই গ্রামের শমসের আলীর মেয়ে। সে সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ির পাশে তার পিতার একটি মুদিখানা দোকান আছে। সকালে দোকান খুলে বিস্কুট আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ