শেয়ালের মুখ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২১, ১৯:২৮
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে বনবিভাগের বাগানে মাটিচাপা অবস্থায় শেয়ালের মুখ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খাঁনপুর ইউনিয়নের বন্ধন আদর্শগ্রাম এলাকায় বনবিভাগের জায়গা থেকে সালোয়ার-কামিজ পরিহিত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

৩নং খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘বনবিভাগের জমিতে বেশ কয়েকজন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিল। সেসময় সেখানে বাগানে ড্রেনের পাশে মাটির গর্ত থেকে কয়েকটি শেয়ালকে মানুষের দুটি হাত টেনে তুলতে দেখেন। পরে শ্রমিকরা কাছে গেলে শেয়ালগুলো পালিয়ে যায়। মানুষের অর্ধগলিত লাশ থেকে তারা স্থানীয়দের খরব দিলে স্থানীয়রা পরে পুৃলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই লাশটি উদ্ধার করেন।’

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় চেয়ারম্যানের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তাকে হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, লাশটি শনাক্ত করার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে লাশটি শনাক্তের জন্য কাজ করবেন। তারপর সে মোতাবেক আইনি পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমজানে যানজট কমাতে সড়কেই ইফতার করছেন পুলিশ সদস্যরা: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা, আটক ১
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন ও দুই কমিশনের পদত্যাগ
অর্ধশত মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা