নারায়ণগঞ্জে তিন খুনের আসামির দুই দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২১, ২০:৫৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন খুনসহ পাঁচ মামলায় গ্রেপ্তার আলাউদ্দিন (৫৪) নামে একজনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল মহসিন এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৫৪) সোনারগাঁও থানার বড় নয়াগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে।

কোর্ট পুলিশের সহকারী উপ-পরিচালক এএসআই কামাল এ খবর নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের আলেক ও আলাউদ্দিন গ্রুপের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখল নিয়ে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ আলেকের পিতা আলী আহমেদ, তার চাচাতো ভাই সাইদুল ও ফুপাতো ভাই সমর আলী নিহত হয়। এ সব দ্বন্দ্বে এ পর্যন্ত মোট ৫টি মামলা হয়।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা