গোপালগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২০:৩১
অ- অ+

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা ও বন বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সড়কের দু’পাশে বৃক্ষ রোপন করা হয়।

পরে বিকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক (স্থানীয় সরকার শাখা) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উসমান গণি, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল হাসান নাজিম, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মিলন সাহা, বড় বাজার কমিটির সভাপতি দাউদ আলী, পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মকর্তা ইমরান হোসেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং ‘ক্লিন ও গ্রিন গোপালগঞ্জ’ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের সর্বত্র পরিষ্কার, পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শুধু প্রশাসন নয়, সকলকে এগিয়ে আসতে হবে।

এদিকে দুই থেকে তিন দিনের মধ্যে শহরের বর্জ্য অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা