ভারতের টি-টোয়েন্টি-বিশ্বকাপের দল ঘোষণা, নেই ধাওয়ান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯
অ- অ+

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। এই স্কোয়াডের বাইরে আরও তিনজনকে রিজার্ভ রাখলেও জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের। আর দলের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনি।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে দলের অধিনায়কের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ান এবার দলে জায়গা পাননি। ধাওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়ে প্রধান নির্বাচক চেতন শর্মার জানান, অভিজ্ঞ এই ওপেনারকে না নেওয়ার কারণ প্রকাশ করতে পারছেন না তিনি। তবে তাদের কাছে ধাওয়ান এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দ্রুতই দলে ফিরবেন।

অন্যদিকে ২০১৭ সালে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলা রবিচন্দ্রন অশ্বিন ঠিকই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। আর ১৫ সদস্যের দলের বাইরে তিনজনকে রিসার্ভ রেখেছে ভারত। তারা হলেন শ্রেয়াস আয়ার, দ্বীপক চাহার ও শার্দুল ঠাকুর।

টি-েটোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা।

১৫ সদস্যের ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা