দায়িত্ব ফিরে পেলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ প্রত্যাহারের মাধ্যমে প্রায় ১৫ মাস পর দায়িত্ব ফিরে পেলেন তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের (ইউনিয়ন পরিষদ শাখা-১) উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
দায়িত্ব ফিরে পেয়ে শুক্রবার বিকালে গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান ইনামুল হাসান এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এসময় স্থানীয় জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
(ঢাকাটাইমস/৮অক্টোবর/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































