নাম বদলে সেন্সরে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৩:৩১
অ- অ+

২০১৪ সালে শুরু হয়েছিল তরুণ নির্মাতা রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এতদিনে সিনেমাটি মুক্তি পাওয়া তো দূরে থাক সেন্সরে পর্যন্ত যায়নি। কারণ, নানা জটিলতা তৈরি হয়েছিল সিনেমাটিকে ঘিরে। আপত্তি উঠেছিল সিনেমার কয়েকটি খোলামেলা দৃশ্য নিয়ে। এছাড়া নাম নিয়েও ছিল আপত্তি।

এই বিতর্কের জেরে সিনেমা থেকে কিছু দৃশ্যে বহু আগেই কেটে বাদ দেওয়া হয়েছে। এবার বদলে ফেলা হলো নামও। সিনেমাটির নতুন নাম ‘প্রেম কাহন’। এই নামেই গত ৬ অক্টোবর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক রুবেল আনুশ।

এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা এবং ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন। এটি একটি অসম প্রেমের গল্পে সিনেমা। যেখানে ৩৮ বছর বয়সী সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন।

কিন্তু দীর্ঘ সাত বছর পর সিনেমাটি সেন্সরে তো গেল, মুক্তি পাবে কবে। এ প্রসঙ্গে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘সিনেমাটি নির্মাণ করতে গিয়ে বেশ ধকল গেছে আমার। গত বুধবার সেন্সরে জমা দিয়েছি। ছাড়পত্র পেলে নভেম্বরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থেকে ‘প্রেম কাহন’ নাম নেওয়া এই সিনেমায় সিমলা-মামুন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মনিরা মিঠু, সোহেল খান, এ কে আজাদ সেতু, দীপংকর দীপক, নোভিয়া, আকাশ, মুনমুন আহমেদ, সালমান ও শিমুল খানসহ অনেকে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান