যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১, ২১:১২
অ- অ+

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা আলম ওরফে ইমনের বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এ নিয়ে থানা পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ভুক্তভোগী নারীর স্বামী জানান, দীর্ঘদিন ধরে তিনি কাঠ এবং ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করেন। আলোকনগর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়। কয়েকদিন আগে তিনি অসুস্থ ছিলেন। তাই গত ৬ অক্টোবর তার স্ত্রী এবং দুই ছেলে ব্যবসার কাজে এলাকায় যান। কার্যালয়ে তিনি না থাকার সুযোগে ব্যবসাপ্রতিষ্ঠানটি দখলে নেওয়ার জন্য হামলা চালান যুবলীগ নেতা শাহ রেজা ও তার ক্যাডাররা। তারা চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রডসহ তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং দুই ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দেন।

এরপর এই ব্যবসায়ীর স্ত্রী ছেলেদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তখন বাগমারার পলাশী নামক জায়গায় শাহ রেজা ও তার বাহিনী আবার আক্রমণ চালান। ওই সময় এই ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। এ নিয়ে ভুক্তভোগী এই ব্যবসায়ী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা না নিয়ে উল্টা তাদের সাথে আপস করতে বলা হয় বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী।

তিনি বলেন, এখন একের পর এক হত্যার হুমকি পাচ্ছি। এই অবস্থায় আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি যেন অামার পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারি এবং ব্যবসা ভালভাবে পরিচালনা করতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই ব্যবসায়ীর স্ত্রী এবং দুই ছেলেও উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা শাহ রেজা বলেন, দীর্ঘ সাত মাস ধরে আমিও ক্যাবল নেটওর্য়কের ব্যবসায় নেমেছি। সংযোগ দেওয়া নিয়ে একটা হাতাহাতির ঘটনা ঘটেছে। শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল। তখন মেয়ে মানুষ সামনে এসেছিল। তাই হয়তো দুই একটা চড় লেগেছে। তবে যেদিন এই ঘটনা, সেদিন আমি ছিলাম না।

থানায় অভিযোগ না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ওসি স্যার বাইরে আছেন। এই ধরনের ঘটনার কথা আমি কিছু জানি না।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4