তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১৬:৫৯
অ- অ+

ঢাকার সাভারে অপহরণের সাত দিন পর অপহৃত তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে আল আমিন (২১) নামে একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণীকে আটকে রেখে একাধিকবার আল-আমিন ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ৩ নভেম্বর সকাল ৯টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে আল-আমিন। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে সিপিসি-২, র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে আল-আমিনকে আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখে আল-আমিন। সাত দিন ধরে ওই তরুণীকে একাধিকবার আল আমিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
তিন জেলায় নতুন ডিসি, গাইবান্ধায় স্থানীয় সরকার মন্ত্রীর পিএস
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা