করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২১, ০৮:১৬
অ- অ+

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে বিশ্বজুড়ে। মাঝে কয়েকটা দিন মৃত্যু কমে এলেও বিশ্বজুড়ে ফের বাড়তে শুরু করেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এরই ধারাবাহিকতায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন আরও সাড়ে সাত হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জনে।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১২১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। এছাড়া একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৩ জন, তুরস্কে ২২৬ জন, ইউক্রেনে ৭৫২ জন, পোল্যান্ডে ৩৭০ জন এবং ফিলিপাইনে ৩০৫ জন মারা গেছেন।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৫১
সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ