সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকায় সড়কের পাশ থেকে বোরকা পরিহিত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। তবে ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ এএস এম ইকবাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমজানে যানজট কমাতে সড়কেই ইফতার করছেন পুলিশ সদস্যরা: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা, আটক ১
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন ও দুই কমিশনের পদত্যাগ
অর্ধশত মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা