দুর্দান্ত ৫জি স্মার্টফোন আনল ভিভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২২, ০৯:২৭| আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:২৯
অ- অ+

দুর্দান্ত ফিচারে নতুন ৫জি স্মার্টফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২৩ ৫জি। স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ সহ বৈশিষ্ট্য রয়েছে। ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট।

গত মাসে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছে নতুন এই মডেল।

মিডরেঞ্জের এই ফোনে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে। ফোনটি মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে আত্মপ্রকাশ করেছে।

অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে থাকছে ভিভোর ফানটাচ ১২ ইউজার ইন্টারফেস।

ডিভাইসে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে।

ছবি ও ভিডিওর জন্য থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে একটি এফ/১.৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল শ্যুটার দিয়েছে কোম্পানি। সঙ্গে পাবেন আরও একটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে, ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দিয়েছে কোম্পানি।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
এতগুলো এমপির ‘আমিন আমিন’ আকুতি কি আল্লাহ শুনবেন না: গোলাম মাওলা রনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা বাসেত ও জিসান