প্রচুর সোনার গয়না বাপ্পি লাহিড়ির, কে পাবে সেগুলো?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫
অ- অ+

জীবতাবস্থায় সোনার গয়না ছাড়া একটি দিনও দেখা যায়নি সদ্য প্রয়াত সংগীত তারকা বাপ্পি লাহিড়িকে। তার অঙ্গ জুড়ে সর্বক্ষণই শোভা পেত নানা ধরনের অলংকার। গলায় রত্ন খচিত নানা ধরনের লকেটসহ চেইন, ১০ আঙুলে ১০ রকমের আংটি, কব্জি জুড়ে চওড়া মণিবন্ধ। শেষ জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা!

নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাস দাঁড়িয়েছিল বাপ্পি লাহিড়ির। সোনা নাকি তার কাছে সৌভাগ্যের প্রতীক ছিল। সংস্কার আর স্বর্ণপ্রেম তাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। প্রতিটি অলংকার যাতে যত্নে থাকে, তার জন্য আলাদা করে দেখভালের লোকও নিযুক্ত করেছিলেন। সেই সহকারী নিয়মিত গয়নাগুলোর রক্ষণাবেক্ষণও করতেন।

শোনা যায়, একটি করে অ্যালবাম মুক্তি পেলেই একটি করে সোনা বা হিরের গয়না কিনতেন বাপ্পি লাহিড়ি। সংগীতশিল্পীর ধারণা ছিল, গয়না কিনলে তার গানও সোনার মতোই চমকাবে সবার হৃদয়ে। প্রতিটি গয়নার জন্য আলাদা করে বাক্সও ছিল। যেখানে দিনের শেষে পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হত যাবতীয় গয়না।

বাপ্পি লাহিড়ি যেমন গয়না ছাড়া থাকতে পারতেন না, তেমনই তার অলংকার অন্য কেউ স্পর্শ করবে, সেটাও সহ্য করতে পারতেন না। একবার তার এক সহকারী গয়নার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিনয়ের সঙ্গে তাকে প্রত্যাখ্যান করেছিলেন সুরকার। অনেকেই নতুন গয়না ছুঁয়ে দেখতে পছন্দ করেন। বাপ্পির তাতেও আপত্তি ছিল। কেউ যাতে তার শরীর এবং গয়না স্পর্শ করতে না পারে, তার জন্য সবার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন।

প্রকৃতির অমোঘ নিয়মে সেই সমস্ত অলংকার রেখে বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। অনুরাগীদের মনে কোটি টাকার প্রশ্ন, এবার তার এসব সাধের গয়নাগুলোর কী হবে? কে পাবেন প্রয়াত শিল্পীর এত অলংকার?

বাপ্পি লাহিড়ির পারিবারিক এক বন্ধু জানিয়েছেন, শিল্পীর দুই সন্তান বাপ্পা আর রেমা ঠিক করেছেন, তাদের বাবার বাকি জিনিসের মতোই গয়নাগুলোও তারা সংরক্ষণ করবেন। দুটি ভাগে রাখা হবে সমস্ত কিছু। একটি ভাগে থাকবে তার সেই গয়নাগুলো, যেগুলো তিনি নিয়মিত পরতেন। সেগুলো যত্ন করে সাজানো থাকবে বাক্সে।

অন্য ভাগে থাকবে তুলে রাখা গয়না, যেগুলো তিনি শখ করে কিনতেন কিন্তু সচারচর পরতেন না। সেগুলোর বাক্স আলাদা। এছাড়া, এই সোনাপ্রীতির জন্যই বাপ্পি লাহিড়ি নানাজনের থেকে সোনার গয়না, মূর্তি বা টোকেন উপহার পেতেন। সেগুলোও সংরক্ষিত থাকবে।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৪
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী