ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২২, ২১:১৫
অ- অ+

দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার, ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে সফল হবোই। কেননা আজকের সংকটকে সুযোগে পরিণত করবে আমাদের তরুণেরা।

সোমবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুধুমাত্র তরুণ প্রজন্মই পারে সংকটকে সুযোগে পরিণত করতে উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। তিনি বলেন, অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইনের উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে।

এ সময় ‘ব্লকচেইন অলিম্পিয়াড় দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ ঘটানোর সুবর্ণ সুযোগ’ বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী।

মান্নান বলেন, ‘প্রতিকূলতা ও বৈরিতার মধ্যেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আধুনিকায়ন ও অগ্রসরমান প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে।’ এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে নেওয়া সুযোগ কাজে লাগাতে উদ্ভাবনী ও প্রতিভাবান তরুণসহ সবার প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ ও বাংলাদেশ বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের কডিনেটর হাবিবুল্লাহ এন করিম।

এছাড়াও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং,ব্লকচেইন অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার লরেন মা অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি দিনব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াড আগামী ৮ জুন শেষ হবে।

(ঢাকাটাইমস/০৬জুন/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা