পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন এসপি গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ১৫:৪৪
অ- অ+

পদোন্নতি পেয়ে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা। পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত এই কর্মকর্তার নাম গাজী জসীম উদ্দিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮-৮-২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৩৩.১২.১০৪.২৩-৫৭২ আদেশমূলে গাজী জসীম উদ্দিনকে উপপুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-৩) পদে পদোন্নতি করা হলো।

উপসিচব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ধারণাগত জ্যেষ্ঠতা প্রাপ্য হবে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে নির্মিত হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়
উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান, ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
লালমাটিয়ায় আ.লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক, ধস্তাধস্তিতে আহত