কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাইলফলক অর্জন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬
অ- অ+

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) নবম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৫-এ আইন বিভাগ এক নতুন মাইলফলক অর্জন করেছে!

দেশব্যাপী ৪৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সিইউবি জাতীয়ভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এটি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

কোচ মাশরুর রহমান মাহিনের দক্ষ নেতৃত্বে আসেফ ইবনুল (ওরালিস্ট ১–১১তম), জান্নাতুননেসা জেবা (ওরালিস্ট ২–১৮তম) এবং তাওহিদ হাসান শার্নো (রিসার্চার) অনবদ্য আইনি দক্ষতা প্রদর্শন করেছে। দলটি চারটি প্রাথমিক রাউন্ডে জয়ী হয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।

এই সাফল্য সিইউবির আইন শিক্ষার উৎকর্ষের প্রতিচ্ছবি, যা ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে। (বিজ্ঞপ্তি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Barishal Division Welfare Association Holds Discussion to Mark Sher-e-Bangla’s 153rd Birth Anniversary
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের অবরোধ
তাহসিফের মরদেহ উদ্ধার: লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন-ঘড়ি
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম