পেনশন স্থগিতের পর

এবার মোস্তাফিজুর রহমানের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩
অ- অ+

সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। মূলত ফেসবুক আইডিটি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল; তাই কর্তৃপক্ষ সেটি ব্লক করে দেয়।

শুধু অ্যাকাউন্ট বন্ধই নয়, এ ক্ষেত্রে আপিল করার সুযোগও রাখা হয়নি— যা সাধারণভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার চেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হয়।

এর আগে ১৯ ডিসেম্বর শুক্রবার রাত থেকে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় দেশের শীর্ষ দুটি জাতীয় গণমাধ্যম ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘটনার প্রেক্ষাপটে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এরপরই তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক বিষয়ে মিস-ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়িয়ে আসছিলেন। বিশেষ করে সংবেদনশীল সময়গুলোতে তার পোস্ট ও ভিডিওগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়। ফেসবুক কর্তৃপক্ষ এসব কনটেন্ট নীতিমালাভঙ্গ হিসেবে চিহ্নিত করে।

অন্যদিকে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আরেকটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার পেনশন ও অবসরজনিত সব আর্থিক সুবিধা সম্পূর্ণভাবে স্থগিত করেছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুশতানজিদা পারভীনের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমাননের মাসিক নিট পেনশন ও অবসরজনিত সব আর্থিক সুবিধা সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে প্রাইভেটকার থেকে গুলি, বিএনপি নেতা আহত
প্রযুক্তিগত ত্রুটিতে রোমে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে ২৬০ যাত্রী
‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’
মুক্তিযুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা