তিনি মনে হয় প্রথম নারী যার খাটিয়া বহন করেছেন দেশের শীর্ষ আলেমগণ

তিনি মনে হয় প্রথম নারী যার খাটিয়া বহন করেছেন দেশের শীর্ষ আলেমগণ।
তার জানাজায় উপস্থিত হয়েছেন দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
জানাজা পড়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ।
যাদের মধ্যে অনেকে বিএনপিও করে না ।
নিচে তিল পরিমাণ জায়গা নেই তাই বিল্ডিং এর ছাদে,মেট্রো স্টেশনে,মেট্রোর ভেতরে, রাস্তায় যে যেভাবে পেরেছে কাতারে দাঁড়িয়ে গেছে ।
আপনি কোন নারীর জানাজায় এমন দৃশ্য আগে কোনদিন দেখেছেন?
প্রত্যেক টা নারীর স্বপ্ন থাকে তার কবর হয় তার বাবার পাশে হবে অথবা স্বামীর পাশে হবে ।
বেগম জিয়ার স্থান হয়েছে স্বামীর বাম পাশে ।
ছবিটা দেখে মনে হচ্ছে দুজন ক্লান্ত পথিক আজীবন সংগ্রাম করে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন ।
যারা এক সাথে সংসার আর দেশের দায়িত্ব ও কাঁধে নিয়েছিলেন ।
কয়েক যুগ পরে আবার পাশাপাশি দুজন ।
আজকের পরে এই দুইটা মানুষ কে দলীয় ভাবে সীমাবদ্ধ করবেন না ।
তারা আসলে সমগ্র বাংলাদেশেরই ।
আল্লাহ নিজে না চাইলে কখনো কোন মানুষ এতটা সম্মান পেতে পারেন না ।
তিনি হয়তো মজলুম খালেদা জিয়ার দোয়া কবুল করেছিলেন ।
এজন্য ই এত সম্মানের সাথে বিদায় নেওয়ার সুযোগ দিয়েছেন ।
আল্লাহ তার দোষ ত্রুটি ক্ষমা করুন এবং তাকে উত্তম প্রতিদান দান করুন ।
আমিন ।লেখক: ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













