গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১৮:০৮
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর আজাদ মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম। অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে কার বেতন কত বাড়লো জেনে নিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা