শ্রীপুরে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় যুবকের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ২০:০৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় মো. সাদিকুল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে উপজেলার লোহাগাছ গ্রামে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিকুল ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে সাদিকুলকে আম গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানায়, গত বুধবার রাতে সাদিকুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। তাদের ধারণা, দাম্পত্য কলহ ও মানসিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৭২তম চালানে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
আরব আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বিপাকে প্রবাসীরা