জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যোগাযোগটা রক্ষা আমার নতুন দায়িত্ব: শিবলী

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ২১:৫৭
অ- অ+

মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, আমার নতুন দায়িত্ব দলের হয়ে জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যেভাবে যোগাযোগটা রক্ষা করা দরকার আমি সে কাজটাই সুন্দরভাবে করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনে কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদেরকে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সালেহ শিবলী বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি প্রথমেই কথাটা এভাবে বলতে চাই- বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছেন। এ ধরনের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র, সরকার, সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।

তিনি বলেন, একটা জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদমাধ্যম, গণমাধ্যম। আমরা আশা করি, যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই জনগণের আশা-ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদমাধ্যম দরকার। আমরা সেই কাজটা করব দল থেকে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা