ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬
অ- অ+

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, “ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির ফলে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এ উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এর ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”

মহাসচিব গুতেরেস বলেন, “নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার করলে বলা যায়, এই অভিযান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব প্রদর্শন করেছে। তিনি সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদানের আহ্বান জানিয়েছেন।”

সেই সঙ্গে তিনি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানেরও পরামর্শ দিয়েছেন।

পৃথক বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচসিএআর প্রধান ফলকার তুর্ক বলেছেন, “ভেনিজুয়েলার জনগণের সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পদক্ষেপের দিকনির্দেশনা এটিই দেবে।”

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার সকাল ১০টায় ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। এই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে, মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে আসে। সেখানে তাদের ফেডারেল হেফাজতে রাখা হবে।

একই দিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানকে সবুজ সংকেত দিয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা