থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:০২
অ- অ+

নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হতে পারে, জন্য অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পরে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন এই ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে।

২০২৪ সালের আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্সসহ পুলিশের বিভিন্ন ইউনিট-স্থাপনায় হামলা, ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় লাখ ৫১ হাজার ৮৩২টি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ২০২৪ সালের সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হলেও এখন পর্যন্ত সব অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব