নির্বাচনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিম গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪১
অ- অ+

নির্বাচনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইনি সহায়তা টিম গঠন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা-১৭ আসনের জন্য আইনি সহায়তা টিম গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইনি সহায়তা টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির এই টিমে সদস্য হিসেবে রয়েছেন মোট ১৯ জন আইনজীবী।

আইনি সহায়তা টিমের সদস্য সচিব ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির বলেন, “ঢাকা–১৭ আসনে নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আইনি সহায়তা টিম গঠন করা হয়,এই টিমের সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পেয়েছি, সৈয়দ ব্যারিস্টার ইজাজ কবির তিনি বলেন আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। নির্বাচনকালে যেকোনো আইনি জটিলতায় আমরা সহায়ক ভূমিকা রাখতে চাই। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ১৭ আসনে নির্বাচন চলাকালীন উদ্ভূত যেকোনো আইনি পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই টিম নিয়ে কাজ করে যাবো।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে কার বেতন কত বাড়লো জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা