জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবে ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫১| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বুধবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবির সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। বিজিবি থেকে নির্বাচনে দায়িত্ব পালনকারী সদস্যরা ৬১টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করবে।”

তিনি বিজিবির সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কোন অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব