জুলাই স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে গণহত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:০৫
অ- অ+

চব্বিশের জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দ করা সব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য এসব আলামত প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভবনকেজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরহিসেবে ঘোষণা করেছে। আগামী ২০ জানুয়ারি জাদুঘরটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষ্পত্তিকৃত চলমান মামলাগুলোতে জব্দ করা আলামত প্রদর্শনের জন্য প্রসিকিউশন আবেদন করে।

আলামতের মধ্যে রয়েছেগণহত্যায় ব্যবহৃত গুলি আগ্নেয়াস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের ওপর নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ প্রমাণাদি।

শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার সঙ্গে সংশ্লিষ্ট এসব আলামত আগামী এক মাসের জন্য জাদুঘরে প্রদর্শনের অনুমতি দেন। নির্ধারিত সময়ের মধ্যে দর্শনার্থীরা এসব আলামত দেখতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব