নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: খেলাফত মজলিসের মামুনুল হককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪
অ- অ+

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মো. মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। গত ১৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে তিনি তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১২(১) অনুযায়ী— ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি