নাগরিক শোক সভায় গণমাধ্যম কর্মীকে লাঞ্চিত, বিএনপি বিটের রিপোর্টারদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ২২:৫৯
অ- অ+

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রদান করেছেন বিএনপি বিটের সকল মাধ্যমের সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য মতে, শুক্রবার বিকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন 'এখানে লাইভ হবে না' বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এছাড়া গ্রীন টিভির এক রিপোর্টারসহ আরও কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করে, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না।

বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুর হাসিনার পুত্র হলে আসিফ নাহিদরা নাতি
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, পাঁচ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭, মূল উৎস এখনো অজানা
পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানের পাহাড়ে দুই রাত, ফোনে চার্জ থাকল ৪০%
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে পুরস্কার দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি