ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:৪৭
অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো ১১ দলীয় নির্বাচনী জোটের দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে।

শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনো তা-ই রয়েছে। এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজোঁ কমিটিতে আলোচনা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। তাদের জোট ছাড়ার পেছনে এনসিপির কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে। আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দেব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুর হাসিনার পুত্র হলে আসিফ নাহিদরা নাতি
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, পাঁচ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭, মূল উৎস এখনো অজানা
পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানের পাহাড়ে দুই রাত, ফোনে চার্জ থাকল ৪০%
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে পুরস্কার দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি