ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭
অ- অ+

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার বিকালে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে ভোটযুদ্ধে নামতে তার সামনে আর কোনো আইনি বাধা থাকল না।

এর আগে, গত ৯ জানুয়ারি একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে কমিশনে আপিল করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, মিন্টু মার্কিন নাগরিকত্ব বহাল রেখেই হলফনামায় তথ্য গোপন করেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো আড়াল করেছেন।

তবে কমিশন শুনানি শেষে জামায়াত প্রার্থীর আপিল খারিজ করে মিন্টুর প্রার্থিতা বহাল রাখে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার