জাসাস নির্বাচনী মনিটরিং সেল উদ্বোধন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহবান: রোকন

জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ জোরদারে জাসাস মনিটরিং সেল এর আহবায়ক জাকির হোসন রোকন বুধবার রাঙ্গামাটি জেলা জাসাস এর সাথে অনলাইনে কথা বলে কেন্দ্রীয় মনিটরিং সেল এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জাকির হেসেন রোকন রাঙ্গামাটির জেলা জাসাস সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পঠন চাকমার সাথে রাঙ্গামাটি জেলার নির্বাচনী গণসংযোগ কর্মকান্ড নিয়ে কথা বলেন। তিনি তাদেরকে নির্বাচনী সংসদীয় আসনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষ ভোট চাওয়ার জন্য কাজ করার আহবান জানান।
জাকির হোসেন রোকন বলেন, জাসাসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা জোরদারে সাংস্কৃতিক কর্মসূচি পালনেরও আহবান জানান।
তিনি বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে যোগাযোগ করে গণসংযোগ জোরদার করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও মনিটরিং সেলের সদস্য সচিব ফেরদৌস ফকির, জাসাস কেন্দ্রীয় ও মনিটরিং সেলের সদস্য এস এম মনিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য (দফতরের দায়িত্বে) ও মনিটরিং সেলে সদস্য মিজানুর রহমান, কাওসার আলী, আনোয়ার হোসেন, শওকত আজিজ প্রমুখ।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/জেবি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













