ইসলামী আন্দোলনের জোটে যাওয়ার সম্ভাবনা নেই: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৪২
অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বুধবার দুপুর ২টায় বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ফয়জুল করিম বলেন, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার আর সুযোগ নেই। অবশ্যই শরিয়াভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন করে এবং সুযোগ হয়, তবে আবার হবে।

তিনি বলেন, নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়েন। দখলদারি কালো টাকার ব্যাবহার যাতে নির্বাচনে না হয়। লেভেল ফিল্ড তৈরি করার জন্য কোনো রাজনৈতিক নেতাকর্মীদের আসামি করা যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রশাসনের পক্ষ যদি হয়রানি করা হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।

এছাড়াও নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী